পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্টে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় চালকসহ তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটক করা হয়।