Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / কিশোরগঞ্জ / তারেক রহমানের আগমন উপলক্ষে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল - Chief TV

তারেক রহমানের আগমন উপলক্ষে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল - Chief TV

2026-08-15  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  151 views
তারেক রহমানের আগমন উপলক্ষে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল - Chief TV

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল করেছে চান্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মানিকখালী রেলওয়ে চত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. রিয়াজুর ইসলাম সেবকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মানিকখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ইমাম হোসেন দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি জেনারেল ফর বাংলাদেশ, আপিল বিভাগের অ্যাডভোকেট আতিকুজ্জামান নজরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংস্কৃতিক দলের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আলমগীর হোসেন আলম। এছাড়া কটিয়াদী উপজেলা বিএনপির সদস্য মো. আজাহারুল হক রানা, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম গঙ্গা, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সাদেকুর রহমান সাদেক, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. বুলবুল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলামিন মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অ্যাডভোকেট আতিকুজ্জামান নজরুলের নেতৃত্বে ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মানিকখালী বাজার এলাকায় আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। পরে চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. রিয়াজুর ইসলাম সেবকের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।a


Share: