Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / ভোলা / ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা - Chief TV

ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা - Chief TV

2026-08-15  আফলাম মাহমুদ রাসেল, ভোলা , প্রতিনিধি:  36 views
ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা - Chief TV

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।

শনিবার (১৫ আগস্ট) চর নোবায়দ চৌমনী বাজারসংলগ্ন ভোলাস চিল্ড্রেন স্পেশাল স্কুল বাংলাদেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট হাসান শরীফ। এছাড়া মো. জাকির হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক মো. ইসমাইলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবু তাহের বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করা সবার দায়িত্ব। চিত্রাঙ্কনের মতো আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজে অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করে।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি শুধু সহানুভূতি নয়, তাদের প্রয়োজন সম্মান, সুযোগ ও সমান অধিকার। মেধা ও সক্ষমতা বিকাশের সুযোগ পেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

তিনি আরও বলেন, প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ, অর্থ সম্পাদক মো. আব্দুস সাত্তার, সহ-প্রচার সম্পাদক মো. নুর উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী সুলতানা প্রেমা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাসেল, সদস্য ফারিয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে আনন্দ, উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।a


Share: