Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / ভোলা / সমাজের নিকৃষ্টরা এমপি-মন্ত্রী আর বড় দুর্নীতিবাজরাই নেতা হচ্ছে: স্পিকার - Chief TV

সমাজের নিকৃষ্টরা এমপি-মন্ত্রী আর বড় দুর্নীতিবাজরাই নেতা হচ্ছে: স্পিকার - Chief TV

2026-10-22  ডেস্ক রিপোর্ট  37 views
সমাজের নিকৃষ্টরা এমপি-মন্ত্রী আর বড় দুর্নীতিবাজরাই নেতা হচ্ছে: স্পিকার - Chief TV

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজরা সমাজের নেতা হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বক্তব্যে স্পিকার বলেন, সমাজব্যবস্থা এমন হয়ে গেছে যে সৎ মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। সৎ ব্যক্তিদের রাজনীতি করার পরিবেশও তৈরি করা যায়নি। তবে দেশ সব সময় এমন থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হওয়ার পর আগামী দিনে আল্লাহ বাংলাদেশের মানুষের প্রতি দয়া করবেন এবং একটি সুন্দর সমাজ গঠন সম্ভব হবে বলে তিনি আশা করেন।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার।


Share: