Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / যুবককে কুপিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদে আটক কয়েকজন - Chief TV

যুবককে কুপিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদে আটক কয়েকজন - Chief TV

2026-10-29  মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি  32 views
যুবককে কুপিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদে আটক কয়েকজন - Chief TV

গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া মধ্যপাড়া চৌধুরী মার্কেট এলাকায় কার্তিক (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত কার্তিকের ওপর হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, কার্তিকের চলাফেরা নিয়ে এলাকায় নানা আলোচনা ছিল। তিনি এলাকার কিছু নেশাগ্রস্ত যুবকের সঙ্গে চলাফেরা করতেন বলেও তাঁদের দাবি। তবে এসব তথ্যের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যার প্রকৃত কারণও এখনো স্পষ্ট নয়।

গাছা থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


Share: