সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জয়দেবপুরে অষ্টম শ্রেণির ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন উত্ত্যক্ত করার পর ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করলেও মামলার আসামিরা এখনো পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন। এ সময় তাঁর বাবা আব্দুস সামাদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আনোয়ার তাঁর বাবাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে আব্দুস সামাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহজালাল রুমি জানান, তিনি মাদ্রাসার অধ্যক্ষের কক্ষের বাইরে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করেন। পরে অভিযুক্ত শিক্ষক এলে তাঁকে ঘটনার বিষয়ে প্রশ্ন করেন। রুমির ভাষ্য অনুযায়ী, শিক্ষক তাঁকে জানান, তিনি শিশুটির সঙ্গে জোরাজুরি করেছেন এবং তাকে চুমু দিয়েছেন। এ কথা শোনার পর একজন অভিভাবক হিসেবে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি বলে দাবি করেন।
এর আগে গত বুধবার (২১ অক্টোবর) রাতে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানিশার বাবা লাল চান মিয়া (৬০) ও মা নাসিমা (৫০) মারা যান। বিস্ফোরণে গুরুতর দগ্ধ হওয়ার পর থেকে তানিশাও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুমুলিয়া এলাকার ওয়াহিদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় কালীগঞ্জ থানা-পুলিশ। রাত পৌনে ৩টার দিকে উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়াহিদকে তাঁর বাড়ি থেকে আটক করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল করিম জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।
তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর জয়দেবপুরের ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের খালের পানিতে একটি ব্রিফকেস ও প্লাস্টিকের বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেগুলো থেকে এক নারীর খণ্ডিত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকির রহমান বলেন, সিফাত আব্দুল্লাহ ফ্যাসিবাদের দোসর এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।