Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / বিয়ে না করে স্ত্রী পরিচয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে..! - Chief TV

বিয়ে না করে স্ত্রী পরিচয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে..! - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  29 views
বিয়ে না করে স্ত্রী পরিচয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে..! - Chief TV

গাজীপুরের জয়দেবপুরে অষ্টম শ্রেণির ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন উত্ত্যক্ত করার পর ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করলেও মামলার আসামিরা এখনো পলাতক রয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৫ অক্টোবর) রাতে ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার প্রধান আসামি মো. আরিফুল ইসলাম (২৮)। তিনি স্থানীয় মারকাজুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক। পাশাপাশি তিনি দারুল মা'আরিফ হোসাইনিয়া কওমি মাদ্রাসারও প্রধান শিক্ষক।

মামলার অন্য আসামিরা হলেন মো. শরীফ মিয়া (৩৫), তাঁর বাবা মো. সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) এবং মো. দেলোয়ার হোসেন (৪৫)। এজাহার অনুযায়ী, আসামিদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় মারকাজুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ে। অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। প্রস্তাবে রাজি না হলে তাকে জোর করে অপহরণের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের ভাষ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার পর আরিফুল ইসলাম অন্য আসামিদের সহায়তায় নানা প্রলোভন দেখিয়ে ছাত্রীটিকে অজ্ঞাত স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

মেয়ের সন্ধান না পেয়ে তার বাবা মো. আনোয়ার হোসেন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। তাতেও সন্ধান না পাওয়ায় পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেন।

পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়। মামলাটি ২৫ অক্টোবর থানায় নথিভুক্ত হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে।

জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেন, মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


Share: