Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ফাহাম পন্ডিত ব্যক্তি, তার সঙ্গে আমার তর্ক কম হয়: মির্জা ফখরুল - Chief TV

ফাহাম পন্ডিত ব্যক্তি, তার সঙ্গে আমার তর্ক কম হয়: মির্জা ফখরুল - Chief TV

2026-08-16  ডেস্ক রিপোর্ট  58 views
ফাহাম পন্ডিত ব্যক্তি, তার সঙ্গে আমার তর্ক কম হয়: মির্জা ফখরুল - Chief TV

বিশিষ্ট গবেষক, লেখক ও কলামিস্ট ড. ফাহাম আবদুস সালামকে জামাতা হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফাহামকে একজন পণ্ডিত ও মেধাবী গবেষক হিসেবে উল্লেখ করে তার প্রশংসা করেন।

মির্জা ফখরুল বলেন, ফাহাম মূলত একজন স্কলার। তিনি তাকে একজন পণ্ডিত মনে করেন। প্রচুর পড়াশোনা করেছেন ফাহাম। তার সঙ্গে খুব একটা তর্ক হয় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফাহাম তার্কিক হলেও তার সঙ্গে তর্কে জড়ান না। বরং তিনি ফাহামকে শ্রদ্ধার চোখে দেখেন এবং বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে জানতে ও পরামর্শ নিতে পছন্দ করেন।

তিনি আরও বলেন, তার একটি জনপ্রিয় ভিডিওর সব কাজ ফাহাম তৈরি করে দিয়েছেন। জামাতা হিসেবে ফাহামকে পেয়ে তিনি অত্যন্ত খুশি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।


Share: