Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ইরানের সরকার উৎখাত করাই আমার প্রধান লক্ষ্য: নেতানিয়াহু - Chief TV

ইরানের সরকার উৎখাত করাই আমার প্রধান লক্ষ্য: নেতানিয়াহু - Chief TV

2026-10-21  ডেস্ক রিপোর্ট  43 views
ইরানের সরকার উৎখাত করাই আমার প্রধান লক্ষ্য: নেতানিয়াহু - Chief TV

ইরানের বর্তমান সরকারকে উৎখাত করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, ইরানের সরকার পতন হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করার পথও সহজ হবে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের কিরিয়াত শমোনায় নতুন তেল হাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, হিজবুল্লাহকে পিছু হটানোর ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

নেতানিয়াহু বলেন, অভিযান শেষ করার অর্থ হলো ইরানের ‘সন্ত্রাসী শাসনব্যবস্থার’ পতন ঘটানো। ইরানকে একটি বিষাক্ত অক্টোপাসের মাথার সঙ্গে তুলনা করে তিনি বলেন, মাথা কেটে ফেলতে পারলে পুরো শরীর ধসে পড়বে। তাঁর দাবি, এর ফলে লেবাননের সঙ্গেও শান্তি প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, ইরানের সরকার উৎখাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন তিনি। এমনকি বক্তব্য দেওয়ার দুই দিন আগেও এ বিষয়ে কথা হয়েছে বলে দাবি করেন নেতানিয়াহু।

তাঁর অভিযোগ, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশটি আবারও পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে এবং আঞ্চলিক মিত্রদের নিয়ে নিজেদের জোট পুনর্গঠনের উদ্যোগ নেবে। সরকার দুর্বল ও ক্ষতিগ্রস্ত হলেও তাদের উগ্র মনোভাবের কারণে এসব প্রচেষ্টা বন্ধ হবে না বলে মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহুর ভাষ্য, ইরানের সরকারকে উৎখাত করাই এ ধরনের হুমকি মোকাবিলার একমাত্র উপায়। তাঁর মতে, এর মাধ্যমে হিজবুল্লাহকে নির্মূল করার পথও সুগম হবে।


Share: