Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / ইউএনওকে নিয়ে অভিযোগ: ফেসবুক লাইভ করা নারীর বিরুদ্ধে মামলা - Chief TV

ইউএনওকে নিয়ে অভিযোগ: ফেসবুক লাইভ করা নারীর বিরুদ্ধে মামলা - Chief TV

2026-07-02  মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি  110 views
ইউএনওকে নিয়ে অভিযোগ: ফেসবুক লাইভ করা নারীর বিরুদ্ধে মামলা - Chief TV

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে ফেসবুক লাইভ করা রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

বুধবার সকালে তেঁতুলিয়া থানায় দায়ের হওয়া মামলায় উর্মিসহ অজ্ঞাতনামা ৫–৬ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার।

পুলিশ সুপার মো. আবু সাইম জানান, মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু। তিনি বলেন, দুই পক্ষের বক্তব্য নেওয়ার পর প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলেনি।

এর আগে রেহেনা বেগম উর্মি দাবি করেন, গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাসে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল।

 তবে ইউএনও আফরোজ শাহিন খসরু অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। তিনি জানান, সংশ্লিষ্ট নিয়োগ আগেই বাতিল হয়েছিল এবং অভিযোগকারীর ছেলের নামে কোনো আবেদনও ছিল না।


Share: