Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / কামারজানীতে মাদকবিরোধী অভিযানে শালা-দুলাভাই আটক - Chief TV

কামারজানীতে মাদকবিরোধী অভিযানে শালা-দুলাভাই আটক - Chief TV

2026-08-26  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  46 views
কামারজানীতে মাদকবিরোধী অভিযানে শালা-দুলাভাই আটক - Chief TV

গাইবান্ধা সদর উপজেলার ১২ নম্বর কামারজানী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে শালা-দুলাভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকালে কামারজানী এলাকায় অভিযান চালিয়ে একটি মুরগির দোকান থেকে মাদকসহ তাদের আটক করা হয় বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, আটক মো. আবুল কালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মুরগির ব্যবসার আড়ালে তিনি নিজের দোকান থেকেই নিয়মিত মাদক বিক্রি করতেন বলেও দাবি স্থানীয়দের।

অভিযানের সময় পুলিশ ওই দোকান থেকে মাদকসহ আবুল কালামকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা শালা-দুলাভাইকেও আটক করা হয় বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে কী ধরনের মাদক ও কত পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।


Share: