Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সিলেট / কমলগঞ্জে তরুণীকে অপহরণ ও ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২ - Chief TV

কমলগঞ্জে তরুণীকে অপহরণ ও ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২ - Chief TV

2026-08-13  ডেস্ক রিপোর্ট  43 views
কমলগঞ্জে তরুণীকে অপহরণ ও ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২ - Chief TV

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কমলগঞ্জ উপজেলার বদরুল ইসলাম (৪০) ও আব্দুল কাদির শেখ (৫৮)। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে পাঁচ ব্যক্তি ওই তরুণীকে অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে আটকে রাখেন। পরে পরদিন রাত পর্যন্ত তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Share: