Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি - Chief TV

কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  40 views
কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি - Chief TV

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ—এমন মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।

মো. আলী হোসেন ফকির বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার ওপরও গুরুত্ব দেন তিনি।

এদিকে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন আইজিপি।

তাঁর বক্তব্যে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের অবস্থান উঠে এলেও, প্রয়োজনে ক্রসফায়ারের বিষয়ে তাঁর মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে।


Share: