Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক - Chief TV

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক - Chief TV

2026-08-21  ডেস্ক রিপোর্ট  32 views
মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক - Chief TV

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৭ বাংলাদেশিসহ ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন এ তথ্য জানান।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে কাজাংয়ের বিভিন্ন স্থানে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ২০ জন কর্মকর্তা অংশ নেন।

অভিযান চলাকালে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। তাদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে।

আটক ব্যক্তিদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) ধারায় বৈধ পাস না থাকা, ১৫(১)(সি) ধারায় পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


Share: