সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাঁকে হাসপাতালে নিয়ে যায়। দীপু মনি সাবেক সংসদ সদস্যও।
হাসপাতালে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশি পাহারায় তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্রাথমিক মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাঁকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।