Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / লক্ষ্মীপুর / নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর 'সর্বনাশ' করলেন দুই ভাই - Chief TV

নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর 'সর্বনাশ' করলেন দুই ভাই - Chief TV

2026-08-20  ডেস্ক রিপোর্ট  47 views
নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর 'সর্বনাশ' করলেন দুই ভাই - Chief TV

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের আশ্বাস দিয়ে নৌকায় নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আবদুর রহমান (৩৫) ও তার ভাই মহিম (২৫)কে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

বুধবার (১৯ আগস্ট) রায়পুর থানায় মামলাটি করা হয়। এর আগে সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার মেঘনা নদীর একটি ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে মুন্সীগঞ্জের এক ব্যক্তির সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তিন বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেঘনার চরে সয়াবিন আনা-নেওয়ার কাজে গিয়ে ট্রলার মাঝি আবদুর রহমানের সঙ্গে তার পরিচয় হয় এবং মোবাইলে যোগাযোগ চলত।

অভিযোগে বলা হয়েছে, কয়েকদিন ধরে আবদুর রহমান তাকে নদীতে ঘোরানোর প্রস্তাব দিয়ে আসছিলেন। সোমবার রাতে বিয়ের আশ্বাস দিয়ে তাকে চরে নিয়ে যাওয়ার পর নৌকায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আবদুর রহমানকে আটক করে স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে নিয়ে যান। সেখানে বিয়ের কথা বলাকে কেন্দ্র করে আবদুর রহমান ও তার ভাই মহিম ওই নারীকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে আহত অবস্থায় তাকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয়ভাবে বিচার না পেয়ে বুধবার তিনি থানায় ধর্ষণ ও মারধরের মামলা করেন। একই দিন বিকেলে তার শারীরিক পরীক্ষা করা হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে জবানবন্দিও দেন তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বিয়ের আশ্বাসে চরে ঘুরতে নিয়ে নৌকায় ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Share: