Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার মোবাইল ডিসপ্লে আটক - Chief TV

পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার মোবাইল ডিসপ্লে আটক - Chief TV

2026-08-26  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  34 views
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার মোবাইল ডিসপ্লে আটক - Chief TV

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


Share: