Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক - Chief TV

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক - Chief TV

2026-10-19  ডেস্ক রিপোর্ট  37 views
পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক - Chief TV

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেবেন।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”

নিজের পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের উল্লাস প্রকাশের বিষয়টিও উল্লেখ করেন তিনি। ইশরাক লেখেন, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে সেই আন্দোলনে যোগ দেন।

তিনি আরও জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, এবার একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও পোস্টে উল্লেখ করেন তিনি।

তবে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে ঘোষণা দেওয়ার আগে তাঁর পদত্যাগের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


Share: