Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / পিএইচডি করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী - Chief TV

পিএইচডি করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী - Chief TV

2026-07-21  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  48 views
পিএইচডি করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী - Chief TV

উচ্চশিক্ষায় আরেকটি গৌরবোজ্জ্বল সাফল্যের সাক্ষী হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী উচ্ছাস সিকদার যুক্তরাষ্ট্রের Miami University, Ohio, USA-এ Microbiology বিষয়ে Full Funded PhD করার সুযোগ অর্জন করেছেন।

এই স্কলারশিপের আওতায় তিনি ১০০ শতাংশ টিউশন ফি মওকুফ (Tuition Fee Waiver)-এর পাশাপাশি Graduate Teaching Assistantship (GTA) লাভ করেছেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা-সহায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণার সুযোগ এবং উচ্চশিক্ষার ব্যয় নির্বাহের আর্থিক সুবিধাও পাবেন।

উচ্ছাস সিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে সফলতার সঙ্গে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষাজীবনে গবেষণার প্রতি গভীর আগ্রহ, অধ্যবসায় এবং নিরলস পরিশ্রমের ফলস্বরূপ তিনি বিশ্বের অন্যতম মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার এই মর্যাদাপূর্ণ সুযোগ অর্জন করেছেন।

উচ্ছাস শিকদার জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, গবেষণার অভিজ্ঞতা এবং শিক্ষকদের দিকনির্দেশনা তাকে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য আত্মবিশ্বাস জুগিয়েছে। যুক্তরাষ্ট্রে মাইক্রোবায়োলজি বিষয়ে উন্নত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং মানবকল্যাণে অবদান রাখাই তার প্রধান লক্ষ্য।

আগামী মাসে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। নতুন এই যাত্রাকে ঘিরে পরিবার, শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ, সফল গবেষণা জীবন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও সমুন্নত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উচ্ছাস সিকদারের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তার বিভাগ এবং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। তার এই সাফল্য ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন স্বপ্ন দেখার প্রেরণা হয়ে থাকবে।

উচ্চশিক্ষার এই গৌরবময় অর্জনের জন্য উচ্ছাস সিকদারকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তার শিক্ষক, সহপাঠী এবং শুভানুধ্যায়ীরা। সকলের প্রত্যাশা, তিনি আন্তর্জাতিক গবেষণাঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে একদিন দেশের বিজ্ঞান ও গবেষণা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

উচ্ছাস সিকদারের মা ও বোন পাপড়ি শিকদার জানান :
"উচ্ছাসের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত, আবেগাপ্লুত ও গর্বিত। ছোটবেলা থেকেই সে পড়াশোনা ও গবেষণার প্রতি নিবেদিত ছিল। তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির ফলেই আজ সে যুক্তরাষ্ট্রের মিয়ামি ইউনিভার্সিটিতে ফুল-ফান্ডেড পিএইচডি করার সুযোগ অর্জন করেছে।

পরিবারের পক্ষ থেকে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আমরা সকলের কাছে উচ্ছাসের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছি, যেন সে সফলভাবে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করতে পারে। তার এই অর্জন যেন আরও অনেক শিক্ষার্থীকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করে।


Share: