Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / প্রতিমন্ত্রী ইশরাককে নিয়ে সারজিসের কবিতা, মূহুর্তেই ভাইরাল - Chief TV

প্রতিমন্ত্রী ইশরাককে নিয়ে সারজিসের কবিতা, মূহুর্তেই ভাইরাল - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  46 views
প্রতিমন্ত্রী ইশরাককে নিয়ে সারজিসের কবিতা, মূহুর্তেই ভাইরাল - Chief TV

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে দেখা যাওয়ার পর তাঁকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে কবিতা পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

কবিতায় ইশরাকের মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া, মন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব এবং অস্ত্র হাতে মাঠে নামার বিষয়টি তুলে ধরেছেন সারজিস। একই সঙ্গে একজন মন্ত্রীর ভূমিকা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের পার্থক্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টে সারজিস আলম লেখেন,

“মিল্টন ভাই খেলছে একা পিছিয়ে পড়ছে সকলে; ইশরাক বাবু সেন্টি খেয়ে নেমেছে মাঠ দখলে !

মন্ত্রী তিনি, পুলিশ নন ভুলে কেন যায়? ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায় !

স্বঘোষিত নগরপিতা সাথে অবৈধ অস্ত্র; পাকনামি করতে গিয়ে গায়ে থাকে না বস্ত্র !”

ইশরাক হোসেনের অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই সারজিসের এই কবিতা সামনে এসেছে। এতে মন্ত্রীর দায়িত্বের সীমা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নিয়ে তাঁর সমালোচনামূলক অবস্থান প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে ইশরাক হোসেনের উপস্থিতির ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তদন্তের নির্দেশ দিয়েছে। অন্যদিকে, ইশরাক দাবি করেছেন, তাঁর আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত। তিনি কাউকে হুমকি দেননি কিংবা গুলি চালাননি বলেও জানিয়েছেন।


Share: