Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান - Chief TV

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান - Chief TV

2026-08-30  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  34 views
প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান - Chief TV

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। তার মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে আর্থিক সহায়তা হিসেবে পরিবারটির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নীলফামারী সার্কিট হাউজে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রয়াত নজরুল ইসলামের মেয়ে নুসরাত জাহান মৃত্তিকা ও তার মা শাহনাজ পারভীনের হাতে চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য তুহিনের পত্নী তামান্না ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন।

সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল জানান, গত ১৮ আগস্ট পলাশবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারা যান। তার মেয়ে নুসরাতের পড়াশোনা অব্যাহত রাখতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

নুসরাত জাহান মৃত্তিকা বর্তমানে সৈয়দপুর বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।


Share: