Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মাদারীপুর / পুলিশের পিকআপ উল্টে কনস্টেবল নিহত - Chief TV

পুলিশের পিকআপ উল্টে কনস্টেবল নিহত - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  31 views
পুলিশের পিকআপ উল্টে কনস্টেবল নিহত - Chief TV

মাদারীপুরে পুলিশের পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আসামিসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী তথ্যের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


Share: