2026-07-02আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি
জানা গেছে, চলতি বছরের ১৪ মার্চ গোপন তথ্যের ভিত্তিতে ২০ বিজিবির একটি টিম শহরের জানিয়ার বাগান এলাকায় একটি গুদামে অভিযান চালায়। অভিযানে মজুত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ সিরাপ জব্দ করা হয়।
View more
2026-07-01এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি
মাদককে না বলুন, জীবন গড়ুন" এবং "মাদকাসক্তি একটি ব্যাধি, সচেতনতাই এর মুক্তি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগীগাঁতী চারমাথা এলাকায় বুধবার (১ জুলাই) বিকেলে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
View more
2026-07-01এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মামলা সূত্রে জানা গেছে, ওয়ারিশ সূত্রে মেঘাই মৌজায় আরএস ৬৪৯৬ দাগে ১০ শতক জমির মালিক মুসলিমপাড়া গ্রামের শহিদুল ইসলাম তালুকদারের পুত্র রিপন তালুকদার ও তাঁর পরিবার। দীর্ঘদিন ধরে তাদের দখলে রয়েছে।
View more
2026-07-01আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
স্থানীয় সূত্রে জানা যায়, ভাদাস এলাকায় কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছেন—এমন খবর পেয়ে এলাকাবাসী তিনজনকে আটক করে প্রশাসনকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন। ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অভিযোগ
View more
2026-07-01আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি
স্থানীয়দের ভাষ্য, প্রায় ২২০ ফুট দৈর্ঘ্যের এই রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে পরিচালিত এ কাজে কিছু ইট এতটাই দুর্বল যে হাতে চাপ দিলেই গুঁড়া হয়ে যাচ্ছে। পাশাপাশি রাস্তার ভিত্তি ঠিকভাবে প্রস্তুত না করেই অল্প বালুর ওপর ইট বসানো হচ্ছে বলেও দাবি করেন কয়েকজন বাসিন্দা।
View more
2026-06-29আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সোমবার (২৯ জুন) তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (LASEP)-এর সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
View more
2026-06-29মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (আজ) আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের দিকে নিজ বাড়ির বাথরুমে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
View more
2026-06-29ডেস্ক রিপোর্ট
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা বটতলা এলাকায় একটি চায়ের দোকানে ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
View more
2026-06-29ডেস্ক রিপোর্ট
রাজশাহী মহানগরীতে বিদ্যুৎ না থাকায় ছাদে উঠে মোবাইল ব্যবহার করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে এক এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আখতারুজ্জামান (১৮)। রোববার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
View more