Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ‘সাহস থাকলে নাম নিয়ে স্ট্যাটাস দে’, ক্ষুব্ধ পলি - Chief TV

‘সাহস থাকলে নাম নিয়ে স্ট্যাটাস দে’, ক্ষুব্ধ পলি - Chief TV

2026-09-02  ডেস্ক রিপোর্ট  49 views
‘সাহস থাকলে নাম নিয়ে স্ট্যাটাস দে’, ক্ষুব্ধ পলি - Chief TV

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পলি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি কড়া স্ট্যাটাস নিয়ে আলোচনায় এসেছেন। কারও নাম সরাসরি উল্লেখ না করলেও পোস্টে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুকে দেওয়া পোস্টে পলি লিখেছেন, ‘সাহস থাকলে আমার নাম নিয়ে স্ট্যাটাস দে। আমার নাম পলি। তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব। দেখি তোর তলায় কত জোর।’

তবে কাকে উদ্দেশ্য করে তার এই ক্ষোভ কিংবা কী ঘটনার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি পলি। ফলে তার পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল।

অনেকের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ পলির নাম ব্যবহার করে বিরূপ মন্তব্য বা কোনো স্ট্যাটাস দেওয়ার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শোবিজ অঙ্গনে পলি বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তবে এবার আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়ে দেওয়া তার এমন কড়া হুঁশিয়ারি ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী। ফলে কার উদ্দেশে এই হুঁশিয়ারি এবং ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা নিয়ে কৌতূহল রয়েই গেছে।


Share: