Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / মাগুরা / সিআইডি পরিচয়ে নারী অপহরণ চেষ্টা, আটক ৭ - Chief TV

সিআইডি পরিচয়ে নারী অপহরণ চেষ্টা, আটক ৭ - Chief TV

2026-08-26  ডেস্ক রিপোর্ট  42 views
সিআইডি পরিচয়ে নারী অপহরণ চেষ্টা, আটক ৭ - Chief TV

মাগুরার শ্রীপুরে সিআইডি পরিচয়ে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে ভুয়া সিআইডি চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের পাগলাখানা গ্রামের মোছা. আছমা খাতুন (৩১), পবহাটি এলাকার হাসানুজ্জামান (২৮), পাগলাখানা এলাকার ওসমান গনি (২৫), আরবপুর এলাকার সালমান শাহ (২৫), কুড়িগ্রামের কালিঘাট পাঁচমাথা এলাকার ছাব্বির হোসেন (২২), ঝিনাইদহের নলডাঙ্গা এলাকার সাকিব (২৩) এবং মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের আল-আমিন হোসেন (২২)।

পুলিশ জানায়, একটি মাইক্রোবাস নিয়ে শ্রাবণী নামে এক নারীকে অপহরণের চেষ্টা করছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে নাকোল ক্যাম্পের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে সাতজনকে আটক করে।

মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন বুধবার দুপুরে এক প্রেস কনফারেন্সে জানান, ঘটনার খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার আরও জানান, অপহরণের চেষ্টার মূল পরিকল্পনাকারী ভুক্তভোগী শ্রাবণীর দ্বিতীয় স্বামী শিমুল। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।


Share: