Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / টাঙ্গাইল / কৃষক কার্ড পাওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই - Chief TV

কৃষক কার্ড পাওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  100 views
কৃষক কার্ড পাওয়া ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই - Chief TV

টাঙ্গাইলে কৃষক কার্ড গ্রহণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন আর নেই।

 মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

কবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে কৃষক কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একইসঙ্গে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করা হয়।


Share: