Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / সৈয়দপুরে ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ -

সৈয়দপুরে ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ -

2026-08-24  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  40 views
সৈয়দপুরে ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ -

নীলফামারীর সৈয়দপুরে কৃষি বিভাগের অভিযানে দুটি সার ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে একটি প্রতিষ্ঠানের দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন। তার সঙ্গে ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও সহকারী কৃষি কর্মকর্তা আরেফিন ইসলাম। অভিযানে সহযোগিতা করেন সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা।

অভিযানের শুরুতে নয়াবাজারে উপজেলা সার ডিলার মেসার্স ইসলাম ট্রেডার্সের সারের গুদামে অভিযান চালানো হয়। সেখানে সার বিক্রির রেজিস্টারে ক্রেতা কৃষকের ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ না থাকা এবং গুদামের পরিবেশ সার সংরক্ষণের উপযোগী না হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সার ডিলার মো. নুর ইসলাম জরিমানার টাকা পরিশোধ করেন।

পরে তামান্না সিনেমা হল মোড়ে মেসার্স মন্ডল ট্রেডার্সের কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন কোম্পানির প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। এ ঘটনায় দোকান মালিক মো. আ. সালামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ভবিষ্যতে সার ও কীটনাশক সংরক্ষণ, বিক্রি এবং মেয়াদসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।


Share: