সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় সৈয়দপুর বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
সভায় রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, ছাত্রদলের সভাপতি আরমান, সাধারণ সম্পাদক রাব্বি, কৃষকদলের সভাপতি মিজু বসুনিয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কার্জনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দলের নেতাকর্মীরা তার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করেন।