বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারোয়ার বলেছেন, জনগণের হক মেরে খাওয়ার জন্যই বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের দৃষ্টিতে যেন, জামায়াতকে ভোট দেওয়া লোকজন এদেশের নাগরিক নন। তাই তাদের কোন অধিকার নাই। শুধু বিএনপির ভোটাররাই সরকারের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণাকে ‘রাজনৈতিক কৌশল’ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের দাবি, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার বক্তব্য মূলত নেতাকর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা হতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে। তবে তার মতে, দেশে ফেরার ক্ষেত্রে শেখ হাসিনার আইনগত কোনো বাধা নেই।
পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গ্রামীণ উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিলে দলটি দেশে বাক্স্বাধীনতা নিশ্চিত, সংবাদপত্রের উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করবে।
শুক্রবার সকাল ১০.০০ টায় কবি নজরুল ইসলাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়াররম্যান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম'র ৪৫ তম শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।