প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী একটি সড়ক থেকে প্রধান সড়কে উঠছিলেন শ্যামল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
মঙ্গলবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী দল। ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশুদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়।
আজ রোববার বেলা ৩টার দিকে লোহাগাড়ার লোহারদিঘী পাড় পুকুর এলাকার আল মদিনা কমিউনিটি সেন্টারের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের পরিচয় পাওয়া গেছে; তাঁরা হলেন— জিন্নাত, জান্নাতি, রেখা, আরাফ, সুমাইয়া, সাব্বির, রিয়াদ, মতি, নাঈম ও তারেক। তারা সবাই বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কুমিল্লার মেঘনা উপজেলায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। রোববার সকালে উপজেলার লুটেরচর ইউনিয়নের ওমরাকান্দা সেতুর ঢালে ওঠার সময় ‘মেঘনা রূপান্তর বাস সার্ভিস’-এর একটি বাসের সাথে এই দুর্ঘটনা ঘটে।