শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবাসনসংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দূরবর্তী উপজেলা ও গ্রাম থেকে আসা শিক্ষার্থীরা। বিশেষ করে ছাত্রীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অভাবে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা কঠিন হয়ে পড়ছে। কেউ কেউ উচ্চশিক্ষার জন্য বরিশাল শহরে এসেও আবাসন ব্যয় সামলাতে না পেরে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জিডিতে আরও বলা হয়, গত মার্চে ভাইয়ের বিয়ের জন্য জরুরি ছুটির প্রয়োজন হলে রাত সাড়ে ১০টার দিকে ছুটির ব্যবস্থা করতে থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন শাহনাজ। পরে ওসির অর্ডালির মাধ্যমে ছুটির অনুমতির আবেদন করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই ছাত্রীর সঙ্গে তাঁদের এক সহপাঠীর বন্ধুত্ব ছিল। তাঁরা একসঙ্গে কলেজে যাতায়াত করতেন। কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে দুই ছাত্রী ওই সহপাঠীর মোবাইল ফোন নম্বর ব্লক করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই সহপাঠী অন্য এক সহপাঠীর মাধ্যমে তাঁদের শ্রেণিকক্ষ থেকে ডেকে নেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বরাতে জানা গেছে, উজিরপুরে বাবার বাড়ি থেকে গোপালগঞ্জে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ফুল্লশ্রী স্ট্যান্ড এলাকায় ওই নারীর পথরোধ করেন সোহেল ও বাবলু। এ সময় তাঁরা স্বর্ণের বার দেওয়ার প্রলোভন দেখান। একপর্যায়ে স্বর্ণের বার দেখানোর কথা বলে সেটি ওই নারীর নাকের কাছে নেওয়া হয়।
ইভা জানান, ২০২৪ সালে মুঠোফোন কেনার জন্য ঢাকার বসুন্ধরা সিটিতে গেলে সেখানে তিনজন চীনা নাগরিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাদের মাধ্যমে মুঠোফোনে জিয়াংয়ের সঙ্গে পরিচয় হয়। এরপর চ্যাটিংয়ের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়।
স্থানীয়রা জানান, সমকাল কার্যালয়ের ভেতরে পুলক চ্যাটার্জিকে দেখতে না পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের দরজা খুলে তাঁর মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ব্যানার নিয়ে মিছিলটি বের করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একদল যুবক হঠাৎ সেখানে জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
নিহত আরাফাত রহমান বাবু আশোকাঠী গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের আসাদুল ইসলাম (৩১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নতুন বাজারের বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় ময়লা অপসারণ করছিলেন। এ সময় ময়লার স্তূপের মধ্যে দুটি নবজাতকের মরদেহ দেখতে পান তারা।
‘চরের ছেলে’ বলে সমালোচনা করায় নিজের অবস্থান স্পষ্ট করে এর জবাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, কে কী বলল, তা নিয়ে তিনি ভাবেন না; বরং নিজের কাজের দিকেই মনোযোগ দেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভুক্তভোগী গৃহবধূ বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। বুধবার (২৭ আগস্ট) আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুসংকর মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।