এক পাশে মসজিদ, অন্য পাশে মন্দির। মাঝখানে দূরত্ব মাত্র ১০ ফুট। একদিকে ভেসে আসে আজানের ধ্বনি, অন্যদিকে চলে পূজার্চনা। উপাসনালয় দুটি প্রায় মুখোমুখি হলেও নেই কোনো বিরোধ কিংবা সাম্প্রদায়িক বিভেদ। বরং পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ভালোবাসায় দীর্ঘদিন ধরে পাশাপাশি ধর্মীয় কার্যক্রম চালিয়ে আসছেন দুই সম্প্রদায়ের মানুষ।
বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করতে হবে। ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।