নাহিদের ভাষ্য অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তিনি ইনফিনিক্স হট ৬০আই মডেলের ফোনে কথা বলছিলেন। এ সময় হঠাৎ ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠে। বিপদের আশঙ্কায় দ্রুত ফোনটি হাত থেকে মাটিতে ফেলে দেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই ফোনটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।