শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। দিনে গরমের তীব্রতা থাকলেও রাতের শেষ ভাগে অনুভূত হচ্ছে শীতের আমেজ। ভোরে ঘাস, লতাপাতা ও আমন ধানের ডগায় জমছে শিশিরবিন্দু। প্রকৃতির এমন পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছেন গাছিরা। শীত মৌসুমে রস সংগ্রহের লক্ষ্যে খেজুরগাছের ডালপালা পরিষ্কার ও গাছের মাথা প্রস্তুত করছেন তাঁরা।