ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার তাঁকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালত ৫০ হাজার রুপির মুচলেকা জমা দেওয়া এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করবেন না—এমন অঙ্গীকারের শর্তে তাঁর মুক্তির নির্দেশ দেন।
ভারতের জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিকে কেন্দ্র করে গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার অভিযোগ, নম্বরপ্লেটবিহীন কয়েকটি গাড়ি তাকে অনুসরণ করছে। পাশাপাশি তার বাড়ির ওপর গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সদস্যরা নজরদারি চালাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।