কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাঁকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়াকে অপরাধ বলে অভিহিত করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সঙ্গে ভিউ, লাইক ও শেয়ার বাড়ানোর প্রতিযোগিতায় এ ধরনের অপপ্রচার ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।