তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তাঁর সঙ্গে থাকা বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, কয়েকজন ব্যক্তি তাঁদের ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। এ সময় তিনি নিজে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে পাওয়া গেছে তাঁর একটি মোটরসাইকেল। তবে সেটি তাহসিফের কি না, তা যাচাই করছে পুলিশ।