দীর্ঘ ১০ মাস নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী নেতা ও ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশে ফেরার খবর জানান তিনি। সেখানে মাচাদো লেখেন, ‘আমি এখানে, আপনাদের সঙ্গে।’