চিঠিতে বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বয়সসীমাসহ সাংগঠনিক নিয়মকানুন চালুর অনুরোধ জানানো হয়েছে। লেখকের প্রস্তাব, বিএনপির সদস্য হতে হলে এসএসসি পাস অথবা জিপিএ ২ দশমিক ৫ এবং কর্মী হতে হলে এইচএসসি পাসসহ জিপিএ ৩ দশমিক ৫ বাধ্যতামূলক করা হোক।
চিঠিতে লেখক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন লালবাগ থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। এতে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনা এবং দেশে ফিরে আসার জন্য দোয়া ও প্রার্থনার কথা লেখা রয়েছে। চিঠির শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও উল্লেখ করা হয়েছে।