পুলিশ জানায়, গত ২১ আগস্ট ভোরের দিকে সিদ্ধার্থ দাস ও অপর আসামি মুগ্ধ দাস ইয়াবা সেবনের পর গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে অবস্থান করছিলেন। সিদ্ধার্থের জবানবন্দি অনুযায়ী, তারা ওই রাতে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ ইয়াবা সেবন করেছিলেন। ভোরে গণপতি চক্রবর্তী ছাদে গিয়ে তাদের দেখতে পেয়ে ধমক দেন। নিজেদের পরিচয় প্রকাশ ও বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় দুজন তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে জবানবন্দিতে উল