পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন প্রতিবেশী তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাতে ছানোয়ারের বাড়ির আঙিনায় গিয়ে তাঁকে মারধর শুরু করেন তোজাম সরকার ও তাঁর লোকজন।