পরিবারের সদস্যরা জানান, দুর্গাপূজা ও একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন এসেছিলেন। অনুষ্ঠানের কারণে তাঁদের কাছে স্বর্ণালংকারও ছিল। রোববার ভোররাতে বাড়ির উত্তর পাশের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করে।