Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু - Chief TV

স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  25 views
স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু - Chief TV

নীলফামারীর জলঢাকায় স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত শিক্ষিকা উম্মে কুলসুম (৪৫) মারা গেছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত উম্মে কুলসুম শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি শৌলমারী মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আলিমুজ্জামানের স্ত্রী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উম্মে কুলসুম ও তাঁর স্বামী একই বিদ্যালয়ে চাকরি করেন। রোববার সকালে তাঁরা মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। পথে উপজেলার গোদর বাজার এলাকায় পৌঁছালে উম্মে কুলসুম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

জলঢাকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, আগের দিন শিক্ষিকার সন্তানের এইচএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় তিনি মানসিকভাবে দুর্বল ছিলেন বলে জানা গেছে। রোববার বিদ্যালয়ে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, বিষয়টি পুলিশ জানতে পেরেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Share: