বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গুলিচালনার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অভিনেতা রণবীর কাপুরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, টাইগারের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা মুম্বাইয়ের খার এলাকায় রণবীরের বাড়ির ওপরও নজর রেখেছিলেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের আন্ধেরি রেলস্টেশনের কাছে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রথমে বাইকটির গতিবিধি আন্ধেরি পশ্চিমের ডিএন নগর এলাকায় শনাক্ত করে। পরে সেটি জব্দ করা হয়।