আগামীকাল বুধবার চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
'করব কাজ, গড়ব দেশ' এই প্রত্যয় পুনর্ব্যক্ত করে দেশের ২০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিএনপির রাজনীতি ক্ষমতার মোহের জন্য নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
একদিনের বিশেষ সরকারি সফরে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মূলত খাল খনন ও বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিতেই তাঁর এই সফর।
দীর্ঘ দুই দশকের বিরতি কাটিয়ে একদিনের সরকারি সফরে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবারের এই হাইপ্রোফাইল সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
সমাবেশের মঞ্চে রাখা একটি ছবি ছবির ওপর থেকে পর্দা সরিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবিটি ছিল তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।এমন একটি আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না এবং অতীতেও করেনি। তিনি জোর দিয়ে বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি, বিশ্বাসী-অবিশ্বাসী সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের নীতি।
জলাবদ্ধতা কারণে কষ্টের শিকার হওয়ার চট্টগ্রাম মহানগরের বাসিন্দাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব, এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে সরকার।
দেশের নারীদের ফ্যামিলি কার্ডের পাশাপাশি রান্নার সুবিধার জন্য এলপিজি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে জিয়াউর রহমানের উন্মোচিত নামফলকের পাশেই উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়ায় গিয়ে জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলায় সফরে গেলেন তিনি।