থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম জানান, বাড়িটির চতুর্থ তলায় ইয়াবা তৈরির সরঞ্জাম ও রাসায়নিক উপাদান মজুত ছিল। সেখানে একটি পরীক্ষাগার ও গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে। কক্ষটি বাড়ির ভেতরের দিকে এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে সহজে সেখানে প্রবেশ করা না যায়। অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে।