মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহানারা খাতুনের মেয়ে সাবিনা ইসলাম (২৬) প্রায় সাড়ে তিন বছর আগে আব্দুর রউফ সরদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরে পারিবারিক বিরোধ ও যৌতুকের দাবিকে কেন্দ্র করে দাম্পত্য কলহ শুরু হয়।
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মো. মিজানুর রহমান প্রকাশ ওরফে মিজান হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
রাজধানীর খিলক্ষেতে মুক্তা ইসলাম মাওয়া (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তাঁর স্বামী সোহেল শিকদারের (৩১) বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে যৌতুক ও পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে মুক্তার ওপর নির্যাতন চালাতেন সোহেল। মৃত্যুর আগে স্ত্রীকে মারধরের একটি ভিডিওও তিনি স্বজনদের কাছে পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।