Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক তিনজন, কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতে - Chief TV

ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক তিনজন, কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতে - Chief TV

2026-08-14  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  39 views
ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক তিনজন, কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতে - Chief TV

ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার ছিট চিলারং এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. জবাইদুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল রফিকের ছেলে মো. মেহেদী হাসান (৩৬) এবং রোড হরিপুর (হাজীপাড়া) এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৮)।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তাদের মাদকসহ আটক করা হয়। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জবাইদুর রহমান ও মেহেদী হাসানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মানিক হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, দণ্ডপ্রাপ্ত মানিক হোসেনের বিরুদ্ধে দস্যুতার একটি মামলাও রয়েছে। ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।


Share: