Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / ট্রান্সফরমার চুরির চেষ্টা নসিমন চালক ফিরোজের, এরপর যা হলো - Chief TV

ট্রান্সফরমার চুরির চেষ্টা নসিমন চালক ফিরোজের, এরপর যা হলো - Chief TV

2026-07-18  ডেস্ক রিপোর্ট  31 views
ট্রান্সফরমার চুরির চেষ্টা নসিমন চালক ফিরোজের, এরপর যা হলো - Chief TV

মাগুরা সদর উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় মাঠের মধ্যে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই এলাকার বিশারদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় নসিমন চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় মাঠে থাকা একটি ট্রান্সফরমার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফিরোজ। পরে শনিবার সকালে স্থানীয়রা মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
 


Share: