Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / ৩২৫ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার - Chief TV

৩২৫ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার - Chief TV

2026-08-29  ডেস্ক রিপোর্ট  44 views
৩২৫ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার - Chief TV

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মোছা. সাথী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় ডিবি ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে কথিত মাদক ব্যবসায়ী প্লাবন মিয়ার বাড়ি থেকে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযান পরিচালনার সময় প্লাবন মিয়া পালিয়ে যান। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে পলাতক প্লাবন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Share: